চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার

বিদেশি অস্ত্র উদ্ধারের দাবি অতীতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড এলাকায় র‍্যাবের এক অভিযানে একরাম সুলতানকে গ্রেফতার করা হয়েছে।সোমবার রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।যদিও এ বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের ১৮৫এ আরেফিন নগরস্থ আল ভারাকা হাইটস নামের বহুতল ভবনে অভিযান চালায় র‍্যাব ৭ চট্টগ্রাম।ভবনটি ঘিরে রেখে কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয়।অভিযানের একপর্যায়ে একরাম সুলতানকে আটক করা হয়।স্থানীয়দের দাবি তল্লাশির সময় তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও কিছু গোলাবারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।পরে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় র‍্যাব সদস্যরা। একই সময় তার ব্যক্তিগত গাড়িচালককেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের একটি সূত্র জানায় গ্রেফতার একরাম নিহত সরোয়ারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে গোয়েন্দাদের সন্দেহ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলা রয়েছে। এছাড়া একটি অপহরণের অভিযোগ বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। সম্প্রতি এক ব্যবসায়ীকে ফোনে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালাগাল করার ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলেও সূত্রটি উল্লেখ করে।আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি র‍্যাব ৭ এর দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানিয়েছেন শিগগিরই প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

এলাকাবাসীর একাংশের বক্তব্য একরাম সুলতান দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তাদের দাবি তিনি দেশের বাইরে অবস্থান করেও স্থানীয়ভাবে একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। কেউ কেউ তাকে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বলেও উল্লেখ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান বায়েজিদ ফৌজদারহাট লিংক রোড ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ ছিল। এ অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন আনুষ্ঠানিক তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য সামনে এলে বিষয়টি স্পষ্ট হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। র‍্যাবের প্রেস ব্রিফিংয়ের পর পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Krimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 2 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Krimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 60 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Krimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 49 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Krimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 88 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Krimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 66 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Krimen ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 30 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Krimen শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views