বিএনপির বিজয়ে রেল শ্রমিক দলের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় উপলক্ষে রেল শ্রমিক দলের উদ্যোগে গেইট মিটিং ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।..
Eidok پر شیئر
বিএনপির বিজয়ে রেল শ্রমিক দলের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা কর্মসূচি
تصویر: ماخوذ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিসিএস পাহাড়তলী শাখার উদ্যোগে গেইট মিটিং, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভোটারদের সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টায় শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। গেইট মিটিংয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভাগীয় সমন্বয়ক মো. জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন তেল শ্রমিক দল সিসিএস পাহাড়তলী শাখার সভাপতি মো. আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান তপু, কার্যকরী সভাপতি মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আল রাব্বি ও মাইনুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আবির, দপ্তর সম্পাদক মহিদুল ইসলামসহ বিভিন্ন শাখার নেতাকর্মী ও সদস্যরা।
গেইট মিটিংয়ে মো. কামাল হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন প্রশাসন ও কর্মপরিবেশ গড়ে তোলা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিজয় ধরে রাখতে প্রতিহিংসা ভুলে সরকারকে সহযোগিতার কথা বলেন।
প্রধান বক্তা মো. জিয়াউর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি রেলওয়ের নিয়োগবিধি-২০২০ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ এবং বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও উন্নতি কামনা করা হয়।
নেতারা আশা প্রকাশ করেন, শ্রমিক-কর্মচারীবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে রেলওয়ের সার্বিক উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মপরিবেশ নিশ্চিত হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প دیگر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 84 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন دیگر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 129 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 126 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 175 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 126 Views