তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র রঘুনাথপুর: বিএনপি সমর্থকের হামলায় জামায়াত সমর্থক রক্তাক্ত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র রঘুনাথপুর: বিএনপি সমর্থকের হামলায় জামায়াত সমর্থক রক্তাক্ত..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র রঘুনাথপুর: বিএনপি সমর্থকের হামলায় জামায়াত সমর্থক রক্তাক্ত..
তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র রঘুনাথপুর: বিএনপি সমর্থকের হামলায় জামায়াত সমর্থক রক্তাক্ত..
ছবি: সংগৃহীত
তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র রঘুনাথপুর: বিএনপি সমর্থকের হামলায় জামায়াত সমর্থক রক্তাক্ত..

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল মাসুদ (৩৫) নামে এক মাদ্রাসা কর্মচারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত আল মাসুদ ওই গ্রামের রমজান আলীর ছেলে এবং রঘুনাথপুর দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত সমর্থক আল মাসুদের সাথে একই গ্রামের বিএনপি সমর্থক পিয়াসের (২৫) কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে পিয়াস উত্তেজিত হয়ে আল মাসুদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের মাথায় গুরুতর ক্ষত থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

没有找到评论

News Card Generator