খেলার ছলে সর্বনাশ! চৌগাছায় অসাবধানতাবশত আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খেলার ছলে সর্বনাশ! চৌগাছায় অসাবধানতাবশত আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
খেলার ছলে সর্বনাশ! চৌগাছায় অসাবধানতাবশত আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন..
খেলার ছলে সর্বনাশ! চৌগাছায় অসাবধানতাবশত আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন..
ছবি: সংগৃহীত
খেলার ছলে সর্বনাশ! চৌগাছায় অসাবধানতাবশত আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে অসাবধানতাবশত বিচুলির গাদায় আগুন লেগে ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল অনুমান ৫টা ৫ মিনিটের দিকে চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের (৩৫) বসতবাড়ির পূর্ব পাশে থাকা বিচুলির গাদায় হঠাৎ আগুন জ্বলে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী প্রতিবেশীদের শিশু-কিশোররা ওই এলাকায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাদায় ছড়িয়ে পড়ে। এতে ইকবালের গচ্ছিত ১২-১৩ কাউন বিচুলি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।


ঘটনার পরপরই স্থানীয়রা চৌগাছা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়াতে পারেনি।


ভুক্তভোগী ইকবাল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সচেতন মহল শিশুদের নিয়ে চলাফেরায় এবং আগুন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator