দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন চলছে। গুলশানস্থ দলীয় কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর রূপ দেওয়ার লক্ষ্যেই এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার চিন্তাভাবনা চলছে। দলের চেয়ারম্যান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো দলীয় সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা, নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম! | আই নিউজ বিডি
তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম!
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0