তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম! | আই নিউজ বিডি

তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন ও মন্ত্রিপরিষদ চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন (বিএনপি)-এর শীর্ষ নেতারা। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নতুন মন্ত্রিসভা নিয়ে নানা আলোচ..
Eidok-এ শেয়ার
তথ্য প্রতিমন্ত্রী হচ্ছেন সেলিম!
ছবি: সংগৃহীত

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন চলছে। গুলশানস্থ দলীয় কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
 
সূত্রটি জানায়, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর রূপ দেওয়ার লক্ষ্যেই এ মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব আনার চিন্তাভাবনা চলছে। দলের চেয়ারম্যান  এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো দলীয় সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।
 
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
রাজনৈতিক মহলের ধারণা, নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন राजनीति সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 113 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন राजनीति আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ राजनीति কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম राजनीति যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট राजनीति কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির राजनीति ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী राजनीति গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views