শরণখোলায় নির্বাচনী সংঘাত: বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরণখোলায় নির্বাচনী সংঘাত: বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আহত..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
শরণখোলায় নির্বাচনী সংঘাত: বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আহত..
শরণখোলায় নির্বাচনী সংঘাত: বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আহত..
ছবি: সংগৃহীত
শরণখোলায় নির্বাচনী সংঘাত: বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আহত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর ১৫ জন এবং বিএনপির ৪ জন কর্মী রয়েছেন। জামায়াতের আহত কর্মীদের মধ্যে সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বিএনপির আহত রফিকুল ও ছিদ্দিকসহ চারজনও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচন ঘিরে সোনাতলা গ্রামে প্রচারণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ঘটনার পর থেকে পুরো সোনাতলা গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শরণখোলা থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এই সংঘাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator