বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে নবাবপুর এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩ জন । ঘটানাটি ঘটেছে গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময়। আশঙ্কা জনক অবস্থায় ৩ জনকে উদ্বার করে খুলনার একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ এসময় দুর্ঘটনা কবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।এরিপোর্ট লিখা পর্যন্ত নিহত ২ জন ও আহতদের পরিচয় মেলেনি, আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0