ঢাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, বাস চলাচল বন্ধ; অতিরিক্ত ভাড়ার অভিযোগ

স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত যেতে তার কাছ থেকে ২০০ টাকা ভাড়া দাবি করা হয়, যা স্বাভাবিক ভাড়ার তুলনায় অনেক বেশি।..
Chia sẻ lên Eidok
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, বাস চলাচল বন্ধ; অতিরিক্ত ভাড়ার অভিযোগ
Ảnh: tư liệu

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজটে স্থবির হয়ে পড়ে যান চলাচল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ঢাকাগামী কোনো বাস মহাসড়কে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে যেসব যানবাহন ঢাকা থেকে বের হতে পেরেছে, সেগুলোর একটি অংশ ৩০০ ফিট সড়ক ব্যবহার করে বিকল্প পথে ঘুরে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময়ের যানজটের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিকেল ৩টার দিকে কিছু বাস ৩০০ ফিট হয়ে ময়মনসিংহের দিকে চলাচল করতে দেখা যায়।তবে তখনও স্বাভাবিক গতি ফেরেনি।

এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এক যাত্রী জানান, স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত যেতে তার কাছ থেকে ২০০ টাকা ভাড়া দাবি করা হয়, যা স্বাভাবিক ভাড়ার তুলনায় অনেক বেশি।

আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রুটে এত দুর্নীতি কেন? পুরো ময়মনসিংহ রুটই যেন সিন্ডিকেটে ভরা।

যাত্রীরা অভিযোগ করেন, যানজট হলেই পরিবহন শ্রমিক ও কিছু অসাধু চক্র ভাড়া বাড়িয়ে দেয়। কোনো তদারকি না থাকায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে। বিশেষ করে বিকল্প সড়ক ব্যবহার করে সীমিত সংখ্যক যান চলাচলের সুযোগ থাকায় ভাড়ার উপর নিয়ন্ত্রণ থাকে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে ঢাকা-ময়মনসিংহ রুটে যাত্রী হয়রানি বন্ধ হবে না।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Tin tức quận মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Tin tức quận সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 36 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Tin tức quận আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 48 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Tin tức quận বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Tin tức quận বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Tin tức quận ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Tin tức quận জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views