মৌলভীবাজারে ৭ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল। | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে ৭ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল।

চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছেড়ে আসার পর যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে ৭ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল।
ছবি: সংগৃহীত

৭ফেব্রায়ারী (শনিবার) সন্ধ্যা ৭টার পর বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়। এর আগে দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে গেলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

যার ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী হাজারো যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েন। কুলাউড়া,শমসেরনগর,ভানুগাছ, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। বিশেষ করে পর্যটননগরী শ্রীমঙ্গলে বিপাকে পড়েন ভ্রমণকারীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান,পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ায় বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান,দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে শায়েস্তাগঞ্জ থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন সংযুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে গেলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। ফলে দীর্ঘ সময় ট্রেনটি লাইনে আটকে থাকে এবং রেল চলাচল স্বাভাবিক করতে বিলম্ব হয়।

রেলওয়ে সূত্র জানায়,দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে এবং জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থান করে।

পরবর্তীতে বিকল্প ইঞ্জিন সংযোজন ও কারিগরি ত্রুটি নিরসনের পর সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Độc quyền অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 51 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Độc quyền ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 70 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Độc quyền ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 86 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Độc quyền ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 89 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Độc quyền জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Độc quyền ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Độc quyền কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views