তারেক রহমানের রহমানের নেতৃত্বে তালতলী উপজেলাকে আরও আধুনিকায়ন করা হবে… | আই নিউজ বিডি

বরগুনা

তারেক রহমানের রহমানের নেতৃত্বে তালতলী উপজেলাকে আরও আধুনিকায়ন করা হবে - তালতলীর জনসভায় বরগুনা -১ আসনের ধানের শীষ প্রার্থীর প্রুতিশ্রুতি

জেলা প্রতিনিধি , বরগুনা।।
Eidok-এ শেয়ার
তারেক রহমানের রহমানের নেতৃত্বে তালতলী উপজেলাকে আরও আধুনিকায়ন করা হবে - তালতলীর জনসভায় বরগুনা -১ আসনের ধানের শীষ প্রার্থীর প্রুতিশ্রুতি
ছবি: সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বে তালতলীতে রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালতলী উপজেলার মালিপাড়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম মোল্লা বলেন, ২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে অবহেলিত তালতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। আমতলী-তালতলী সড়ক, তালতলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়। সাবেক বিএনপি এমপি মরহুম মতিউর রহমান তালুকদারের হাত ধরেই তালতলী উন্নয়নের সুফল পেয়েছিল। 
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সমালোচনা করে তিনি বলেন, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে এবং ধর্মকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, গত একুশ বছরে তালতলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি, মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে তালতলীতে নতুনভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন ও ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবেন। সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সোনাকাটা ইউনিয়নকে নতুনভাবে সাজানো হবে, তালতলীতে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে এবং ডিসি পয়েন্টকে নতুন রূপে উন্নীত করা হবে।
জনসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 7 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 11 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 54 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 44 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 75 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার פוליטיקה মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ פוליטיקה টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views