পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
Eidok-এ শেয়ার
পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
ছবি: সংগৃহীত

পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদারসহ ৭ উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর জেলার মোট ৪১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, আপনারা জানেন বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ একটি শৃঙ্খলা বাহিনী, এদেশের মাটি ও মানুষের বাহিনী, রাষ্ট্রের অসাধ্য সাধন করা একটা বাহিনী। আমাদের সামনে এখন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটি আমাদের প্রত্যেকের কাছে একটি পবিত্র আমানত। নিরপেক্ষ অবস্থানে অবস্থান করে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে হবে আমাদেরকে। এটি আমাদের মিশন এবং ভিশন এটি আমাদের পবিত্র আমানত। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আগামী এই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ, গ্রহনযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে হবে। এজন্য আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে সততার সাথে কাজ করতে হবে

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 27 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views