নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা | আই নিউজ বিডি

নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।..
Eidok-এ শেয়ার
নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বাঘাইহাট বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্থানীয় জনগণকে নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ভোটাররা জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 16 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 20 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views