নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা | আই নিউজ বিডি

নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।..
Eidok-এ শেয়ার
নির্বাচন ঘিরে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বাঘাইহাট বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্থানীয় জনগণকে নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ভোটাররা জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ