ধানের শীষে ভোট দিলে ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে… | আই নিউজ বিডি

ধানের শীষে ভোট দিলে ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে: রুহুল আমিন শরীফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী ও সাবেক তিনবারের এমপি আলহাজ্ব নূরুল ইসলাম মণির পক্ষে বিএনপি নেতার জন..
Eidok-এ শেয়ার
ধানের শীষে ভোট দিলে ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে: রুহুল আমিন শরীফ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বামনা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরীফের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

এ সময় তারা গ্রামবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফ

 

জনসংযোগকালে মো. রুহুল আমিন শরীফ বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশকে সংকট থেকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে হবে। যুব সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে নূরুল ইসলাম মণি একজন যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এ সময় তিনি মণির প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত কোনো প্রার্থী নেই বলেও মন্তব্য করেন।

 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির কর্মী ও সমর্থকরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 10 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 38 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ