ডুমুরিয়ার কিংবদন্তী শিক্ষক কালীপদ বিশ্বাস

****
Bagikan di Eidok
ডুমুরিয়ার কিংবদন্তী শিক্ষক কালীপদ বিশ্বাস
Foto: dikumpulkan

কালীপদ বিশ্বাস ১৯০৩ সালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া গ্রামে বৃহষ্পতি বিশ্বাস ও লক্ষ্মী বিশ্বাস দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।

কালীপদ বিশ্বাস ছোটবেলা থেকেই পড়ালেখায় খুবই আগ্রহী ছিলেন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখতে থাকেন। উনি খুলনা জিলা স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেট্রিকুলেশন পরীক্ষায় ২য় স্থান অধিকার করে তাঁর মেধার স্বাক্ষর রাখেন। তাঁর কৃতিত্বে মুগ্ধ হয়ে তার বাবা কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

১৯২২ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উনি প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন।

১৯২৪ সালে উনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি,এ পরীক্ষায় ডিস্টিংশন সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পড়ালেখা শেষে উনি কোলকাতাতে খুব ভালো বেতনের চাকরি পেয়ে যান। কিছুদিন চাকরি করার পর উনি ভেতরের ডাক শুনতে পান। উনার মানসচক্ষে ভেসে ওঠে তাঁর ডুমুরিয়ার মানুষ শিক্ষায় অনেক পিছিয়ে আছে। এদেরকে টেনে তুলতে চাই শিক্ষার আলো। সেই আলো জ্বালবার ব্রত নিয়ে উনি কোলকাতার ভালো মাইনের চাকুরি ছেড়ে মিকশিমিল হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

এরপর উনি ডুমুরিয়ার এন,জি,সি এ্যান্ড এন,সি,কে মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬৮ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে তাঁর এগিয়ে যাওয়ার পালা। ধীরে ধীরে হয়ে ওঠেন খুলনা এবং তার আশেপাশের এলাকার কিংবদন্তী ইংরেজি শিক্ষক। তাঁর কাছে ইংরেজি শেখার জন্য দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এই স্কুলে ভিড় করতে থাকে। শিক্ষাদান তাঁর কাছে ব্রত হয়ে ওঠে।

১৯৬৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি তিলে তিলে এই স্কুলটিকে গড়ে তোলেন। তাঁর নিজ হাতে গড়ে তোলা শিক্ষার্থীরা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। কালীপদ বিশ্বাস হয়ে ওঠেন কিংবদন্তী শিক্ষক।

১৯৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। কালীপদ বিশ্বাস শারীরিকভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু উনি যে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে গিয়েছেন তার রেশ রয়ে যাবে অনাদি কাল ধরে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম Agama dan Pendidikan শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 76 Views শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন Agama dan Pendidikan শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 64 Views প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক Agama dan Pendidikan প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক 69 Views মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল Agama dan Pendidikan মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 43 Views সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি Agama dan Pendidikan সংসদে উঠছে এমআইএসটি আইন ২০২৬: পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পথে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি 76 Views মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা Agama dan Pendidikan মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা 92 Views দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত Agama dan Pendidikan দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত 83 Views