আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন..
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে বৃহৎ জনসভা, প্রধান অতিথি জামায়াত আমীর ডা.শফিকুর রহমান..

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল-এর পক্ষে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতকাল রাত ৮টায় কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন জনসভাকে সফল করতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা এবং জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই জনসভা কটিয়াদীর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

Ingen kommentarer fundet


News Card Generator