কিশোরগঞ্জ

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন

৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে বৃহৎ জনসভা, প্রধান অতিথি জামায়াত আমীর ডা.শফিকুর রহমান..
Podijeli na Eidoku
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন
Foto: arhiva

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল-এর পক্ষে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতকাল রাত ৮টায় কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন জনসভাকে সফল করতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা এবং জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই জনসভা কটিয়াদীর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন Politika দিনাজপুরে জামায়াতের ১৩ উপজেলা ও শহর শাখার নতুন আমীরদের শপথ গ্রহণ সম্পন্ন 9 Views শিরোনাম: হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? Politika শিরোনাম: হাসিনার ফেরা, জুলাই সনদ আর বিএনপির সংকট: কোন পথে দেশ? 33 Views মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ Politika মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 65 Views দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় Politika দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 48 Views আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Politika আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 151 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Politika ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 73 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Politika সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 77 Views