কিশোরগঞ্জ

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন

৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে ১১ দলীয় জোট প্রার্থীর পক্ষে বৃহৎ জনসভা, প্রধান অতিথি জামায়াত আমীর ডা.শফিকুর রহমান..
Eidok-এ শেয়ার
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে কটিয়াদীতে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল-এর পক্ষে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতকাল রাত ৮টায় কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইউসুফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আসন্ন জনসভাকে সফল করতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা এবং জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই জনসভা কটিয়াদীর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ রাজনীতি মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 55 ভিউ দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রাজনীতি দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 48 ভিউ আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: রাজনীতি আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 147 ভিউ ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 69 ভিউ সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির রাজনীতি সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 77 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন রাজনীতি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 83 ভিউ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা রাজনীতি পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 70 ভিউ