জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর): আমতলীতে… | আই নিউজ বিডি

বরগুনা

জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর): আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা

মোঃ খালেদ মোশাররফ সোহেল,
জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর):  আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা
ছবি: সংগৃহীত

 

 

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেছেন, ‘সারা জীবন শুনেছি আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব। আর এখন শুনছি আমাকে ভোট দিন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে, সে নিজে জান্নাতে যাবে কি না?’ তিনি বলেন, যারা এ ধরনের কথা বলে তারা কি ইসলাম কায়েম করতে চায়?

শনিবার রাতে চাওড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি আরও অভিযোগ করেন, একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে- আমার ভাই, তোমার ভাই, অলি ভাই। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছে। এমন ব্যঙ্গ করলে তার মান ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ, রাসুলের কথা বলবেন কিন্তু নির্বাচনে আসছেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দল এককভাবে সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন হবে বলে দাবি করে, ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

পথসভায় তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব ও সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 7 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 11 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 54 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 44 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 75 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 ভিউ