জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর): আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর): আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর):  আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা..
জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১( আমতলী,তালতলী ও বরগুনা সদর):  আমতলীতে ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা..
ছবি: সংগৃহীত
মোঃ খালেদ মোশাররফ সোহেল,
জেলা প্রতিনিধি,বরগুনা।।

 

 

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেছেন, ‘সারা জীবন শুনেছি আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব। আর এখন শুনছি আমাকে ভোট দিন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে, সে নিজে জান্নাতে যাবে কি না?’ তিনি বলেন, যারা এ ধরনের কথা বলে তারা কি ইসলাম কায়েম করতে চায়?

শনিবার রাতে চাওড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি আরও অভিযোগ করেন, একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে- আমার ভাই, তোমার ভাই, অলি ভাই। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছে। এমন ব্যঙ্গ করলে তার মান ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ, রাসুলের কথা বলবেন কিন্তু নির্বাচনে আসছেন।

তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দল এককভাবে সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন হবে বলে দাবি করে, ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

পথসভায় তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব ও সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।

Aucun commentaire trouvé


News Card Generator