আমতলীতে খাল খননের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার | আই নিউজ বিডি

আমতলীতে খাল খননের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার

মোঃ খালেদ মোশাররফ,
জেলা  প্রতিনিধি, বরগুনা ।। 
Eidok-এ শেয়ার
আমতলীতে খাল খননের উদ্বোধন করলেন  উপজেলা নির্বাহী অফিসার
ছবি: সংগৃহীত
আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া নামের একটি খাল পুন:খননের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় খাল খননের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিএডিসি বরগুনার সেচ বিভাগ এখালটি পুন:খননের উদ্যোগ নেয়।
 
জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া খালটি  পলি জমে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রায় ২ হাজার কৃষক শুকনো মৌসুমে পানির অভাবে বোরোধানসহ বিভিন্ন ধরনের রবি ফসল চাষাবাদ করতে পারত না। স্থানীয়দের আবেদনের   প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরগুনার সেচ বিভাগ  স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় ৩৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার দৈঘ্যের খালটি পুন:খননের উদ্যোগ নেয়। রবিবার সকাল ১১ টায় খালটি পুন:খননের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৗধুরী। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি বরগুনার সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী, আমতলীর উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 10 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 38 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ