কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা....

Rakibul Islam avatar   
Rakibul Islam
কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা....
কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা....
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিব কাজিপুর উপজেলার পাটোয়া পাড়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।....

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিব কাজিপুর উপজেলার নাটোয়া পাড়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শনিবার বিকেলে নাটোয়া পাড়া এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় নজমু’স সাকিব বলেন, “জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে কাজিপুরকে একটি বাসযোগ্য ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নদীভাঙন প্রতিরোধ—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। বিশেষ করে যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তারা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনেক ভোটারই পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে নাগরিক ঐক্যের প্রার্থীর প্রতি সমর্থনের কথা জানান।

নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান নজমু’স সাকিব। তিনি সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, “জনগণের রায়ই হবে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।”

Комментариев нет


News Card Generator