আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে কর্নেল আজাদের সমর্থনে যোগদান অনুষ্ঠান… | আই নিউজ বিডি

আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে কর্নেল আজাদের সমর্থনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত..

Ismail Hossen avatar   
Ismail Hossen
আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে কর্নেল আজাদের সমর্থনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত..
আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে কর্নেল আজাদের সমর্থনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে কর্নেল আজাদের সমর্থনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি: ইসমাইল হোসেন 
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ি) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের প্রতি সমর্থন জানিয়ে আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী গ্রুপের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীতে যোগদান করেন। এ সময় তারা কর্নেল আজাদের উন্নয়নমূলক চিন্তাধারা, সততা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে এলাকায় ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্নেল আজাদের সমর্থক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানটি মোটেরবাজার এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের যোগদান কর্মসূচির মাধ্যমে কর্নেল আজাদের জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator