বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম মনি

বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নেয়। কানায় কানায় পূর্ণ মাঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের প..
Eidok-এ শেয়ার
বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম মনি
ছবি: সংগৃহীত

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বরগুনার মান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমার কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেবেন।

 

তিনি আরও বলেন, সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেছি। অথচ একটি কুচক্রী মহল স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েও এখন মানুষের কাছে মিথ্যা আশ্বাস দিচ্ছে।

 

নুরুল ইসলাম মনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে মিলেমিশে কাজ করব। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে আবার সে সুযোগ দেন, তাহলে বরগুনার উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখব।

 

সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জহিরুল হাসান বাদশা, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ ও মাইনুল আবেদিন সুমন।

 

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনার পাবলিক প্রসিকিউটর আলহাজ মো. নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 10 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 38 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 31 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 35 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 78 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ