সকল ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: আলহাজ্ব নূরুল ইসলাম মনি | আই নিউজ বিডি

সকল ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: আলহাজ্ব নূরুল ইসলাম মনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ন..
Eidok-এ শেয়ার
সকল ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: আলহাজ্ব নূরুল ইসলাম মনি
ছবি: সংগৃহীত

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ী ভোরা হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

নুরুল ইসলাম মনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।

 

তিনি আরও বলেন, আপনাদের সমর্থনে আমি আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে উন্নয়ন কার্যক্রমের সূচনা হবে সরিষামুড়ী এলাকা থেকেই। একটি চক্র এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সর্বপ্রথম দায়িত্বশীল নাগরিক হিসেবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার সুরক্ষিত রাখতে হলে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই।

 

জনসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ এলিজা আক্তার, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব নূরুল আমিন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

 

এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশায় পুরো এলাকায় এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ ও প্রস্তুতি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ