বরগুনায় ডিবির অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ডিবির অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার 

সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ডিবির অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার 
ছবি: সংগৃহীত

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বরগুনা পৌর এলাকার কলেজ ব্রাঞ্চ রোড এলাকা থেকে ইয়াবা সেবনের সময় ডিবি পুলিশের একটি টিম তাদের হাতেনাতে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—

১) মোঃ নাজমুল ইসলাম রাজু (৩০), পিতা- নান্টু মীর, সাং- ছোট গৌরিচন্না, বরগুনা সদর। তাকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২) মোঃ রাব্বি (২৮), পিতা- মোঃ মন্টু মিয়া, সাং- ব্রাঞ্চ রোড, বরগুনা সদর। তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

৩) মোঃ রিপন (৪০), পিতা- মৃত আদম আলী হাং, সাং- বুর্জিরহাট, বরগুনা সদর। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ড প্রদান শেষে তিন আসামিকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে জেলা পুলিশ সূত্র জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশনায় জেলায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ