ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ..

Md.Abul Hasan avatar   
Md.Abul Hasan
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ..
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষ প্রতীকের কাপড়ের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।..


স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার সময়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ব্যানার সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Geen reacties gevonden


News Card Generator