বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম/পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে এক মঞ্চে উপস্থিত হন আসনটির ৯ জন এমপি প্রার্থী। অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পীরগঞ্জ উপজেলা কমিটি।
অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের মুখোমুখি হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় ভোটাররা—যুবক, প্রবীণ, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ—নিজ নিজ এলাকার সমস্যা, প্রত্যাশা ও প্রশ্ন প্রার্থীদের সামনে উত্থাপন করেন।
‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহাম্মেদ, গণঅধিকার পরিষদের প্রার্থী মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মণি।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটাররা প্রার্থীদের সরাসরি জানার সুযোগ পাচ্ছেন এবং প্রার্থীরাও জনগণের বাস্তব চাহিদা সম্পর্কে অবগত হচ্ছেন।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে কার্যক্রমটি সরেজমিনে কাভার করেন।
ঠাকুরগাঁও–৩ আসনে একই মঞ্চে ৯ প্রার্থীর ‘জনগণের মুখোমুখি’.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ঠাকুরগাঁও–৩ আসনে একই মঞ্চে ৯ প্রার্থীর ‘জনগণের মুখোমুখি’..
ছবি: সংগৃহীত
Keine Kommentare gefunden