মধুপুরের রানিয়াদ ভাঙ্গা বাসস্ট্যান্ডে তালা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
মধুপুর প্রতিনিধি:ইসমাইল হোসেন
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী, মা-মাটি-মানুষের নেতা লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ-এর পক্ষে মধুপুর উপজেলার রানিয়াদ ভাঙ্গা বাসস্ট্যান্ডে তালা মার্কার এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তালা মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মধুপুরের রানিয়াদ ভাঙ্গা বাসস্ট্যান্ডে তালা মার্কার নির্বাচনী পথসভা… | আই নিউজ বিডি
মধুপুরের রানিয়াদ ভাঙ্গা বাসস্ট্যান্ডে তালা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado