এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
উদ্বোধনের সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন। এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী বক্তব্যে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সমাজের পাশাপাশি ব্যবসায়িক সংগঠন হিসেবেও পিরোজপুর চেম্বার অব কমার্স ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলাবান্ধব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসান, চেম্বারের পরিচালকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহতাব উদ্দিন রিপন।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0