পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

''সুস্থ দেহে সুস্থ মন—ক্রীড়ায় করে আনয়ন''
Eidok-এ শেয়ার
পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: সংগৃহীত

এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

উদ্বোধনের সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন। এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৬টি দল অংশগ্রহণ করে। 

উদ্বোধনী বক্তব্যে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সমাজের পাশাপাশি ব্যবসায়িক সংগঠন হিসেবেও পিরোজপুর চেম্বার অব কমার্স ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলাবান্ধব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসান, চেম্বারের পরিচালকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহতাব উদ্দিন রিপন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু District Nieuws প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় District Nieuws মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views