মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা | আই নিউজ বিডি

মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা..

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা..
মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা..
ছবি: সংগৃহীত
****

মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ইসমাইল হোসেন 
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের মা-মাটি-মানুষের নেতা, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ মধুপুর পৌরসভা এলাকায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তালা মার্কায় ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
এ সময় লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ বলেন,
“আমি রাজনীতি করি মানুষের অধিকার ও উন্নয়নের জন্য। মধুপুর-ধনবাড়ির মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে সেই আস্থার মর্যাদা রাখবো।”
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া তালা মার্কার প্রতি বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী নেতৃত্ব হিসেবে লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator