খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরল–বোচাগঞ্জ ২ আসনের পদপ্রার্থী পিনাক চৌধুরীর পক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেতাবগঞ্জ শাখা বিএনপির অন্যতম নেতা ও স্বনামধন্য ব্যক্তি এবং বিএনপির সহ সভাপতি নওশাদ ও তার সঙ্গীরা বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন—এটাই আপনার সাংবিধানিক অধিকার। তবে দেশ, গণতন্ত্র ও জনগণের স্বার্থ বিবেচনা করে দেখে-শুনে ধানের শীষে ভোটটা দেবেন।” এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠে উঠে আসে একটাই স্লোগান— “ভোট দিব কিসে? ধানের শীষে।” গণসংযোগে এলাকাবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বোচাগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে এ ধরনের জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।