নির্বাচনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ বিএনপি নেতা এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0