পিরোজপুর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
Eidokでシェア
পিরোজপুর বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন
写真:提供

নির্বাচনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ বিএনপি নেতা এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা।

コメント 0

コメントがありません

関連記事

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 (せいじ) গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 (せいじ) গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views