চট্টগ্রামে নির্বাচনী মহা-সমাবেশে তারেক রহমান: দুর্নীতির বিরুদ্ধে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে নির্বাচনী মহা-সমাবেশে তারেক রহমান: দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বিএনপি

দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বিএনপি
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে নির্বাচনী মহা-সমাবেশে তারেক রহমান: দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বিএনপি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নির্বাচনী মহা-সমাবেশে তারেক রহমান: দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বিএনপি

মোহাম্মদ জামশেদ আলম,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে। কেউ দলীয় পরিচয়ে থাকলেও অনৈতিক কাজে জড়িত হলে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে দুটি বিষয়ে কঠোর হতে হবে—মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে নির্দয় অবস্থান নেওয়া। দুর্নীতি যেই করুক, যারাই করুক—আইনের প্রয়োগ হবে সবার ক্ষেত্রে সমান।”

তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভবিষ্যতেও সেই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে বলে তিনি জানান।

ভোটের আহ্বান ও ষড়যন্ত্রের সতর্কবার্তা

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। বিএনপি প্রার্থীদের বিজয়ী করলেই গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। অবকাঠামো, শিল্প, বন্দর ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা—এই তিন খাতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

তরুণদের কেন্দ্র করেই ভবিষ্যৎ পরিকল্পনা

দেশের তরুণ জনগোষ্ঠীর কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ। তাদের জন্য কর্মসংস্থান, নিরাপদ জীবন ও ভবিষ্যৎ নিশ্চয়তা তৈরি করাই বিএনপির মূল লক্ষ্য।

তিনি বলেন, অতীতে বিএনপি সরকার ইপিজেড স্থাপনের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিল। ভবিষ্যতে আরও নতুন ইপিজেড গড়ে তুলে যুব সমাজকে উৎপাদনমুখী করার পরিকল্পনা রয়েছে।

পরিবর্তনের রাজনীতি, প্রতিহিংসার নয়

প্রতিপক্ষ রাজনৈতিক দল নিয়ে সমালোচনায় না গিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে দেশের মানুষের কোনো উপকার হয় না। মানুষের পেট ভরানো, কাজের সুযোগ সৃষ্টি করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“অন্যেরা কেন আছন?”—এতে মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

উন্নয়ন ও পরিবেশ ভাবনা

বিএনপি চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা ও বন্যা সমস্যা নিরসনে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করা হবে। এতে কৃষি অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নত হবে।

তিনি জোর দিয়ে বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ঐক্য অপরিহার্য। ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশের ভাগ্য পরিবর্তনের পথ সুগম হবে।

বিশাল জনসমাগম

দুপুর ১২টা ২৫ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠেন। প্রায় আধা ঘণ্টার বক্তব্যে তিনি সমাবেশে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে চট্টগ্রামের ১৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, “ভোট দিলে শুধু জনপ্রতিনিধিই নয়—তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে পারবেন জনগণ।”

সকাল থেকেই পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় পুরো এলাকা ঘিরে রাখা হয়।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 10 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 15 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 58 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 45 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 75 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার السياسة মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ السياسة টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 Views