আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু | আই নিউজ বিডি

আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
আমতলীতে আগুন পোহাতে গিয়ে ১০৫ বছরের বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

 

বরগুনার আমতলী উপজেলায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে আলী আকবর চৌকিদার (১০৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার কুলইরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিন চৌকিদারের ছেলে আলী আকবর চৌকিদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শীতের তীব্রতায় তাকে প্রায়ই খরকুটার আগুন জ্বালিয়ে গা গরম করতে হতো। শনিবার রাতেও তাকে কয়েক দফা আগুন পোহাতে হয়। সর্বশেষ রাত তিনটার দিকে তার মেয়ে নার্গিস বেগম আগুন জ্বালিয়ে বাবাকে সেখানে রেখে পাশে যান। কিছুক্ষণ পর ফিরে এসে টর্চলাইট জ্বলতে দেখলেও বাবাকে সেখানে দেখতে পাননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি চিৎকার করলে স্বজনরা ছুটে আসেন। পরে খরকুটার আগুনে পুড়ে আলী আকবর চৌকিদারের মরদেহ পাওয়া যায়।

নিহতের মেয়ে নার্গিস আক্তার বলেন, শীতের সময় বাবাকে সুস্থ রাখতে প্রায়ই ঘরের বাইরে খরকুটার আগুন পোহাতে হতো। রাত তিনটার দিকে আগুন জ্বালিয়ে পাশে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে এসে বাবাকে না পেয়ে ডাকাডাকি করি। পরে দেখি আগুনে পুড়ে তার শরীর ঝলসে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ