যশোরে ভ্যানচালককে মারধর করে ভ্যান ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে ভ্যানচালককে মারধর করে ভ্যান ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরে ভ্যানচালককে মারধর করে ভ্যান ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি..
যশোরে ভ্যানচালককে মারধর করে ভ্যান ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি..
ছবি: সংগৃহীত
যশোরে ভ্যানচালককে মারধর করে ভ্যান ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

যশোর জেলার চৌগাছা টু কোটচাঁদপুর সড়কের আরাজি সুলতানপুর গ্রামস্থ জনৈক শহিদুল ইসলাম মিয়ার ড্রাগন বাগানের সামনে পাকা রাস্তার উপর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভিকটিম মোঃ সবুজ বিশ্বাস (৩৩) নামের এক ভ্যানচালককে মারধর করে তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। আহত ভ্যানচালক বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ভ্যানচালক মোঃ সবুজ বিশ্বাস চৌগাছা থানাধীন হাকিমপুর বাজার থেকে ভ্যান চালিয়ে চৌগাছা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে আরাজি সুলতানপুর গ্রামস্থ আব্দুল হালিম চঞ্চলের মের্সাস এইচসি ব্রিকস ইটভাটার সামনে থেকে অজ্ঞাতপরিচয় তিনজন ব্যক্তি চৌগাছা বাজারে আসার কথা বলে তার ভ্যানে ওঠেন।

ভিকটিমের ভ্যানে উঠে চৌগাছা আসার পথে উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছালে ওই তিন ব্যক্তি ভিকটিম সবুজ বিশ্বাসকে মারধর করে রাস্তায় ফেলে রেখে তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পথচারীরা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম মোঃ সবুজ বিশ্বাস (৩৩), পিতা- মোঃ আব্দুল, সাং-মাঝালী, থানা-চৌগাছা, জেলা-যশোর। বর্তমানে তিনি ওই হাসপাতালেই ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator