রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক | আই নিউজ বিডি

রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় রাতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়।..
Eidok-এ শেয়ার
রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক
ছবি: সংগৃহীত

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে।

 

আটক পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান। তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে প্রবাসীর বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাড়িটির দিকে নজর রাখেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তারা পুলিশ সদস্য ও ওই গৃহবধূকে আটক করে। পরে উত্তেজিত জনতা পুলিশ সদস্যকে খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। পরে রাত প্রায় ৪টার দিকে থানা পুলিশের সহযোগিতায় দুজনকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ