ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, ভালু..
Del på Eidok
ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে শ্রমিক দলের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা
Foto: arkiv

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছে ভালুকা উপজেলা শ্রমিক দল।

শনিবার (২৪ জানুয়ারি) ভালুকা হাজির বাজার এলাকায় দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানপাট ও জনসমাগমস্থলে গিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। তারা আরও বলেন, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। ভালুকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তাকে সংসদে পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

শ্রমিক দলের নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভালুকার বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Distriktsnyheder মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Distriktsnyheder সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 30 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheder আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheder বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheder বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 52 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheder জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views