চর ফকিরা ইউনিয়নে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট | আই নিউজ বিডি

চর ফকিরা ইউনিয়নে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
চর ফকিরা ইউনিয়নে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
ছবি: সংগৃহীত

একদিনে এক্সক্যাভেটর-ট্রাক্টর জব্দ, জরিমানা ৩ লাখ টাকা


ফেনীর চর ফকিরা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয় এবং দায়ীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় স্পট থেকে ১টি এক্সক্যাভেটর ও ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।

এর কিছুটা দূরে অবস্থিত বেলাল কোম্পানির বালু উত্তোলন পয়েন্টে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে বেলাল কোম্পানির পয়েন্ট থেকে
১টি ড্রাম ট্রাক, ২টি ছোট এক্সক্যাভেটর, ৪টি বড় এক্সক্যাভেটর ও ৪টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ULAO চর ফকিরা ও এস আই-এর উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, চর এলাহী বালু পয়েন্ট থেকে নিয়ে আসা ২টি বালু ভর্তি ওভারলোডেড ট্রাকের চালকদের বিরুদ্ধে একই আইনে ব্যবস্থা নিয়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বেলাল কোম্পানির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Gesetz-Gericht ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 31 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Gesetz-Gericht তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 30 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Gesetz-Gericht বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 45 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Gesetz-Gericht এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Gesetz-Gericht কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 60 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Gesetz-Gericht দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 90 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি Gesetz-Gericht দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 89 Views