বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটে জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।..
I-share sa Eidok
বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
Larawan: kuha mula sa arkibo

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেয়া সদস্যদের বরণ করে নেয় দলটির নেতাকর্মীরা

‎বিএনপিতে যোগ দেয়া সদস্যদের বরণ করে নেয় দলটির নেতাকর্মীরা।

‎এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। পরে বিএনপি প্রার্থীও তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।

এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপিতে সদ্য যোগ দেয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এছাড়া এ এলাকার বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মী বান্ধব নেতা। তার কর্মকাণ্ড ও আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা বিএনপির রাজনীতি করব।

‎জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এখানে এমন একজন সৎ, নির্ভীক ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তার রাজনৈতিক এবং ব্যক্তিগত কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

বিএনপিতে যোগ দিয়ে গোবিন্দ গাইন বলেন, বিগত সময়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু বিগত ১৬/১৭ বছর ধরে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার উন্নয়নে ও সেবামূলক অসংখ্য কর্মকাণ্ড করেছেন। সেই সাথে আমাদের নিরাপত্তা ও সহায়তা প্রদান করেছেন। তাই তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আশা করছি তাদের এ যোগদান আগামীর কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করবে। কারণ তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে তারেক রহমানের মিশন-ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Balita sa Distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views