ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালুকার উথুরা ইউনিয়নে ১০ দলীয় জোটের আয়োজনে এক নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু, ভালুকা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মো. মামুনুর রশিদ খান, ভালুকা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন বিএসসি এবং এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামই যোগ্য প্রতিনিধি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে “শাপলা কলি” প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
تطبيق «Eye News BD»
تعليقات 0