চট্টগ্রাম-৪ আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে প্রতীকী গণমিছিল | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-৪ আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে প্রতীকী গণমিছিল

চট্টগ্রাম-৪ আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে প্রতীকী গণমিছিল
Eidok-এ শেয়ার
চট্টগ্রাম-৪ আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে প্রতীকী গণমিছিল
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৪ আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর সমর্থনে প্রতীকী গণমিছিল
 
মোহাম্মদ জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
 
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরীর সমর্থনে একটি প্রতীকী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহ:বার ২২ জানুয়ারী বিকেলে আয়োজিত এই গণমিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণমিছিলটি নির্ধারিত সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাইপাস এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, আনোয়ার সিদ্দিকী চৌধুরী একজন জনবান্ধব, সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতীক। তাঁকে নির্বাচিত করা হলে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
এ সময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থীর প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়া হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan