সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস..

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস..
সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস..
ছবি: সংগৃহীত
সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

নীলফামারী প্রতিনিধি:

গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখার উদ্যোগে সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার হিসেবে সোয়..

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

নীলফামারী প্রতিনিধি:

গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখার উদ্যোগে সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। নীলফামারী সদর উপজেলার মাছপাড়া গোড়গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সবুজ পাঠশালার মোট ২২ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান। এসময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ মানবিক বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবির এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)-এর সহযোগী অধ্যাপক জনাবা সোনিয়া আক্তার। তারা সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি জনাব সাকিল ইসলাম, জেলা শাখার সদস্য জনাব রাকিবুল ইসলাম রোহান ও জনাব তুষার আলী এবং সবুজ পাঠশালার শিক্ষক জনাবা জবা রানী জুই।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বলেন, ভবিষ্যতেও গ্রীন ভয়েসের পক্ষ থেকে শিক্ষা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।

Ingen kommentarer fundet


News Card Generator