পটুয়াখালী

পটুয়াখালী–৩ আসনে ট্রাক মার্কায় লড়বেন- ভিপি নুরুল হক নূর

আসন্ন জাতীয় নির্বাচনে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দলীয় প্রতীক ‘ট্রাক’ বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক ঘোষণার পর এলাকায় শুরু হয়..
Поделиться в Eidok
পটুয়াখালী–৩ আসনে ট্রাক মার্কায় লড়বেন- ভিপি নুরুল হক নূর
Фото: из открытых источников

পটুয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে পটুয়াখালী–৩ আসন (গলাচিপা–দশমিনা) থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দলীয় প্রতীক ‘ট্রাক’ বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দের প্রতিক্রিয়ায় নুরুল হক নূর বলেন, “পটুয়াখালী–৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ট্রাক মার্কা ইনসাফ, ন্যায়বিচার ও অধিকার আদায়ের প্রতীকে পরিণত হবে।”

তিনি আরও বলেন, গলাচিপা ও দশমিনার মানুষের দীর্ঘদিনের অবহেলিত দাবি আদায়ে গণঅধিকার পরিষদ দৃঢ়ভাবে কাজ করবে।
এদিকে ট্রাক প্রতীক বরাদ্দের খবরে পটুয়াখালী–৩ আসনের গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন।

জানা জায়, পটুয়াখালী -৩ আসনে বিএনপির দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়া হয় নাই। ভিপি নুরুল হক নূর এর সাথে সমঝোতায় এই আসনটি ছেড়ে দেয় বিএনপি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আসন সমঝোতা হলেও এবার নিজ দলের প্রতিকেই লড়তে হবে প্রার্থীদের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী–৩ আসনে ট্রাক প্রতীক নিয়ে ভিপি নূরের অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত করে তুলবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет