‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার | আই নিউজ বিডি

‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনী।

‎বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।

গ্রেফতার সাফিয়া বেগম (৫৬) একই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

এ বিষয়ে মানিক চন্দ্র গাইন জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গোপন সংবাদের পেয়ে শহরের মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।

‎পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Brott দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 40 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Brott চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 28 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Brott মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 104 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Brott কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 56 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Brott আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 72 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Brott সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Brott থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 94 Views