‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার | আই নিউজ বিডি

‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে শহরের মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনী।

‎বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।

গ্রেফতার সাফিয়া বেগম (৫৬) একই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী।

এ বিষয়ে মানিক চন্দ্র গাইন জানান, গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গোপন সংবাদের পেয়ে শহরের মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়।

‎পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ, ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views