রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক..
রানীশংকৈলে ছিনতাইকারীদের বর্বর আক্রমণে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষক..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কর্মস্থলে যাওয়ার প..

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক লক্ষ্মীরহাট নূর আলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রুস্তম আলী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা দেন মো. রুস্তম আলী। পথিমধ্যে একটি নিরিবিলি এলাকায় পৌঁছালে হঠাৎ করে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

হামলাকারীরা তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে মারাত্মকভাবে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Nenhum comentário encontrado


News Card Generator